তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিন নেতার হাতে এ বার্তা তুলে দেন।

নয়া দিগন্ত অনলাইন
তিন নেতার হাতে এ বার্তা তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম
তিন নেতার হাতে এ বার্তা তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম |সংগৃহীত

তিন রাজনৈতিকদলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এ বার্তা পৌঁছে দেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিন নেতার হাতে এ বার্তা তুলে দেন। বাসস