টিটিপাড়ায় রেলওয়ে আন্ডারপাস চালু

আন্ডারপাসে লেন রয়েছে মোট ছয়টি। চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দু’টি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।

নয়া দিগন্ত অনলাইন
টিটিপাড়ায় রেলওয়ে আন্ডারপাস
টিটিপাড়ায় রেলওয়ে আন্ডারপাস |ইন্টারনেট

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়েছে।

আজ শনিবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেয়ার পর শুরু হয়েছে যান চলাচল। এই আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

সকালে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে এটি চালু করার নির্দেশ দেন।

নতুন এই আন্ডারপাসে লেন রয়েছে মোট ছয়টি। চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি দু’টি লেন দিয়ে চলাচল করবে রিকশা, সাইকেল ও পথচারীরা। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, নিচ দিয়ে চলাচল করবে অন্যান্য যানবাহন।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রেল ক্রসিংয়ে ট্রেন এলেই যানবাহন থেমে থাকত ঘণ্টার পর ঘণ্টা, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো সময় লাগত এক ঘণ্টা পর্যন্ত। বাধ্য হয়ে অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতেন।

এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। এটি খুলে দেয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।