রাষ্ট্রপতি নির্বাচন

ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইসি’র সাক্ষাৎ মঙ্গলবার

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো: মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বঙ্গভবন
বঙ্গভবন |ইন্টারনেট

আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করবেন তারা।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো: মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সাথে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।