শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ মো: নূরুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা |সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ মো: নূরুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস