ডেপুটি স্পিকারের সাথে আইএফইএস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সাথে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরো বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল |ইন্টারনেট

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে সংসদ ভবনে তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস (মার্কিন যুক্তরাষ্ট্র), নানাদ মারিঙ্কোভিচ (সার্বিয়া প্রজাতন্ত্র) ও মারিয়া চৌধুরী (বাংলাদেশ)।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটওয়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরো জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউট-এর রীতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সাথে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরো বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস