সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল নয়, সংশোধনী প্রস্তাব অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে আন্দোলনের চিত্র
সচিবালয়ে আন্দোলনের চিত্র |ফাইল ছবি

কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বেশ অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন কর্মচারীরা। মাঝে আলোচনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।

কর্মচারীদের অধ্যাদেশ প্রত্যাহারের দাবি না মেনে অধ্যাদেশ সংশোধন করল সরকার।

তবে সরকারি সূত্রগুলো বলছে, অধ্যাদেশের কিছু কিছু ক্ষেত্রে নিয়মকানুন নমনীয় করা হয়েছে।