স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আটক ১

‘স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো: আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে মঙ্গলবার (৭ এপ্রিল) আটক করেছে শাহবাগ থানা পুলিশ।’

নিজস্ব প্রতিবেদক
মো: আবু তৈয়ব
মো: আবু তৈয়ব |নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো: আবু তৈয়ব নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো: আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে মঙ্গলবার (৭ এপ্রিল) আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর অ্যান্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে আটক করে।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, মো: আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।