এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে; পুলিশের ব্যারিকেড ও মোতায়েনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ এবং তার ইউনিটের আশপাশের কেবিন খালি রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে |সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। একইসাথে ভিড় নিয়ন্ত্রণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছুসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন বেগম জিয়ার নিরাপত্তার স্বার্থে তার ইউনিটের আশপাশের কেবিনগুলো খালি করা হয়েছে।

খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি হওয়ার পর থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

সূত্র : বাসস