তারেক রহমান

প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার করা গেলে বন্যা ও জলাবদ্ধতা কমবে

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার করা গেলে একদিকে যেমন বন্যা ও জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষকরা সেচ সুবিধা পাবে। এতে গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।’

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের দরিয়ারপুর এলাকায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম কেবল পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কর্মসূচীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা ধরার খাল পুনঃখননের ফলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।