প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিক ও দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মামুদের লাশ উদ্ধার করেছে পুলিশ; প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে মৃত্যুর ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিক আলী মামুদ
সাংবাদিক আলী মামুদ |সংগৃহীত

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিক আলী মামুদের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে টয়লেটের দরজা খুলে লাশ উদ্ধার করে পুলিশ।

আলী মামুদ দৈনিক দিনকালের নগর সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, পরিবারের উপস্থিতিতে সকাল ৯টার পর জাতীয় প্রেস ক্লাবের টয়লেটের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

তার লাশ এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

কিছুক্ষণের মধ্যে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক।