সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন এবং আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবনরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ মানিলন্ডারিংয়ের ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা প্রয়োজন। বাসস



