কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তিনি বিগত দুই বছর ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছেন।

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ মো: মোতাহের হোসেন
সৈয়দ মো: মোতাহের হোসেন |সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কারা অধিদফতরের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তিনি বিগত দুই বছর ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছেন।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সরকার দেশের বাইরে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য তাকে মনোনীত করেছেন।