১৮ মাস পর ইউনূস সেন্টারে ড. ইউনূস

রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ইউনূস সেন্টারে ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়
ইউনূস সেন্টারে ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় |সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরেনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

ইউনূস সেন্টারের এই পোস্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ড. ইউনূসের এ মাসের শেষের দিকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিন দিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় ড. ইউনূসের।