ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত। তাই আজ কর্মজীবীদের তাড়াই বেশি ঢাকা ফেরার।

নয়া দিগন্ত অনলাইন
রাস্তায় সীমিত যান চলাচল করছে
রাস্তায় সীমিত যান চলাচল করছে |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ। টানা সাত দিনের ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ফাঁকা ঢাকা স্বরূপে ফিরতে শুরু করেছে। তবে চিরচেনা ব্যস্ত রূপে ফিরতে আরো কিছু সময় লাগবে।

আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত। তাই আজ কর্মজীবীদের তাড়াই বেশি ঢাকা ফেরার।

আজ রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সীমিত যান চলাচল করতে দেখা গেছে।

ঈদের পরপরই একসাথে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে।

সংশ্লিষ্টরা বলছেন, অফিস-আদালত পুরোপুরি চালু হলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুললে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ বাড়বে।