স্পিকারের সহধর্মিণী সঙ্কটাপন্ন, ভেন্টিলেশনে চিকিৎসাধীন

অনেক দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।

অনলাইন প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম |ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সঙ্কটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার (২৮ মার্চ) সকালে মেডিক্যাল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবে।

উল্লেখ্য, অনেক দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, একই হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যরা আশা করছেন চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে উনাকে (মির্জা আব্বাস) কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।