বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার |প্রতীকী ছবি

গ্রাহকদের ক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি।’

‘একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এ মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন তিনি।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে গুনতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল- মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এ চার্জ কেন নেয়া হচ্ছে। এ চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।