সব সেবাগ্রহিতার কাজের অগ্রগতি ৩০ দিনের মধ্যে জানানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে রাজউক।
রোববার (২২ মার্চ) রাজউক সূত্রে জানা যায়, সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ বি এম এহেছানুল মামুন এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেন।
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দাফতরিক কার্যক্রম আরো গতিশীল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সেবাগ্রহিতারা সেবা পাওয়ার জন্য আবেদন জমা দেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাজের অগ্রগতি লিখিতভাবে তাদের জানাতে হবে।



