শপথ নিলেন নতুন ২ প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

নয়া দিগন্ত অনলাইন
শপথ নিচ্ছেন হুমায়ন কবির এবং শামিম কায়সার লিংকন
শপথ নিচ্ছেন হুমায়ন কবির এবং শামিম কায়সার লিংকন |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

শপথ নেয়া দুইজন হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির এবং গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। 

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।