মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো: আলীমুল আমীন, যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল (অব:) এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব:) এম এ জি ওসমানী
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব:) এম এ জি ওসমানী |সংগৃহীত

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব:) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো: আলীমুল আমীন, যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল (অব:) এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে তার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস