সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) বাম নিতম্বের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তার বাম নিতম্বের অস্ত্রোপচার করা হয়েছে।
হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি দুই ঘণ্টা অবজারভেশনে থাকবেন। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



