বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ ও ওষুধ দিচ্ছে কোস্ট গার্ড

শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন কাটাখালী গ্রামে ক্ষতিগ্রস্ত বেশকিছু পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ওষুধ দিচ্ছে কোস্ট গার্ড
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ওষুধ দিচ্ছে কোস্ট গার্ড |নয়া দিগন্ত

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের পাশপাশি ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাঁশখালীতে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন কাটাখালী গ্রামে ক্ষতিগ্রস্ত বেশকিছু পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকাসমূহে দুর্যোগ ও সঙ্কটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।