জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী স্পিকার এ কমিটির সভাপতি নির্বাচিত হন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ |সংগৃহীত

মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্যদের নাম উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী স্পিকার এ কমিটির সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নুরুল ইসলাম, মো: আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মো: নওশেদ জমির। বাসস