ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরসহ দেশের ৪৫ রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযোগে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ঢাকা মহানগর আনসার পূর্ব জোন থেকে ১৫ দিনের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ৭৪ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশব্যাপী ৪৫টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে ৫২৫ জন আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা বৃহস্পতিবার (২৯ মে) থেকে আগামী ১২ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আসন্ন ঈদযাত্রায় জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি



