বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুন নাসের খান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন,২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অভোগ করা অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে, অপর এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। বাসস