বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। তার পাঁচ মেয়ে ও চার ছেলে রয়েছেন।
তথ্যমন্ত্রী মরহুমা রিজিয়া খাতুনের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : বাসস



