আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট
২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট |নয়া দিগন্ত গ্রাফিক্স

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একইসাথে সম্প্রচার করার অনুরোধ করা হয়। বাসস