নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশী নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করতে প্রস্তুত রয়েছি

সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশী নাগরিক।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান |ইন্টারনেট

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার রয়েছে, তা পূর্ণাঙ্গরূপে ভোগ করতে প্রস্তুত রয়েছি।

সম্প্রতি বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা খলিলুর রহমানকে বিদেশী নাগরিক বলে অভিযোগ করার পর তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি নেতার অভিযোগের জবাবে ড. খলিলুর রহমান আজ রোববার বাসসকে বলেন, ‘এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, ‘আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।’

সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশী নাগরিক।

সূত্র : বাসস