সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা পুনর্বহাল

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

সচিবালয় ও যমুনা-সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৬ মে) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ১০ মে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির প্রেক্ষাপটে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।