স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলাকে তিন শ্রেণিতে ভাগ করে এসপি পদায়নে লটারি, মেধাবীরা বাদ পড়েনি

এসপি পদে পদায়নে প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেয়া হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েননি। কে কোন জেলায় যাবেন, তা নির্ধারণে লটারি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার পর পুলিশ সুপার (এসপি) পদে পদায়নে লটারি করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। একই সাথে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসপি পদে পদায়নে প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেয়া হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েননি। কে কোন জেলায় যাবেন, তা নির্ধারণে লটারি করা হয়েছে।

এসপি নিয়োগে লটারির বিষয় জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘হ্যাঁ, নিউজ এসেছে, এটা যেভাবে লটারি করার ওইভাবেই লটারি করে দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি; এ-ক্যাটাগরি, বি-ক্যাটাগরি, সি-ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, আমরা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে।’

উপদেষ্টা বলেন, ‘ওই জেলাগুলো নির্ধারণ করে, তারপর আমরা ঠিক করেছি এসপিদের কারে কারে দেবো। মনে হয়, আমাদের টোটাল এসপি ছিল ৬৪ জেলায়। ৬৪ জেলা থেকে আমরা ১৮ জনকে উঠিয়ে এনেছি। ১৮ জনের জায়গায় আবার আমরা নতুন কর্মকর্তা দিয়েছি। লটারি করে যারটা যেই জেলায়, যার কপাল আছে ওই জেলায় পড়ছে।’

ওসিদের পদায়নও কি লটারির মাধ্যমে হচ্ছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইনশা আল্লাহ।

1 / 4
image
2 / 4
image
3 / 4
image
4 / 4
image