ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত প্রবাস ও দেশের ৪ লাখ ৫৬ হাজার ৮২ জন ভোটার ভোট দিয়েছেন।
এর মধ্যে প্রবাস থেকে ৪ লাখ ৫৪ হাজার ৫৬ জন এবং দেশের ভেতরে ২ হাজার ২৬ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসির দেয়া তথ্য বলছে, আর নির্ধারিত ডাক সেবায় ভোটার কর্তৃক ফেরত ব্যালট মোট ৪ লাখ ৬ হাজার ৬৩২টি। যার মধ্যে প্রবাসীরা ৪ লাখ ৫ হাজার ৬৮৬টি এবং দেশের ৯৪৬টি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ চলবে।



