গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রিহ্যাব প্রতিনিধিদল
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রিহ্যাব প্রতিনিধিদল |সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো: ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকা নগরীকে উচ্চবিত্তের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য করতে হলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।

সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল। বাসস