সিইসির সাথে বৈঠকে এনসিপি’র প্রতিনিধি দল

রোববার সকালে সিইসি’র সাথে বৈঠকে বসতে নির্বাচন ভবনে আসে এনসিপি’র প্রতিনিধি দল।

নয়া দিগন্ত অনলাইন
সিইসি’র সাথে বৈঠকে বসতে নির্বাচন ভবনে এসেছে এনসিপি’র প্রতিনিধি দল
সিইসি’র সাথে বৈঠকে বসতে নির্বাচন ভবনে এসেছে এনসিপি’র প্রতিনিধি দল |ইন্টারনেট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

আজ রোববার সকালে সিইসি’র সাথে বৈঠকে বসতে নির্বাচন ভবনে আসে এনসিপি’র প্রতিনিধি দল।

বেলা ১১টায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধিদল সিইসি’র সাথে বৈঠকে বসেন।

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি), যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ওই সময় ইসির সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি।

গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে ১৭ এপ্রিল একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। এছাড়া দু’টি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সাথে।

বর্তমানে ৫০টি নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলকে বরাদ্দ দেয়া হবে।