৬ দিন পর সংসদ অধিবেশন শুরু

বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় অধিবেশন শুরু হয়।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ |ইন্টারনেট

ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার পর অধিবেশন আজ পর্যন্ত মূলতবি করা হয়েছিল।