সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদের সভা

সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়গুলো আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদের সভা
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদের সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) ও বৃহস্পতিবার (২২ মে) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সমন্বয় পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসগুলোর অবদানকে আরো গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়গুলো আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এ সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদফতর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশ নেন।