আইনগত সহায়তা কেন্দ্রের মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাসুম বিল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
মো: মঞ্জুরুল হোসেন
মো: মঞ্জুরুল হোসেন |সংগৃহীত

সলিসিটর মো: মঞ্জুরুল হোসেনকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও, উপ-সলিসিটর সানা মো: মাহরুফ হোসাইনকে আইন ও বিচার বিভাগের সলিসিটর করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাসুম বিল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ বা বদলি করা হলো। তাদেরকে দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছ থেকে অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাসস

Topics