প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে আরো ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।
কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান। এ সময় পুরো রাস্তাজুড়ে হাজারো সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথঘাট।
একদিনের সফরে শনিবার সকালে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। সূত্র : বাসস



