বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এ কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে
বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে |সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার আহমদ মুসা, জিডি (পি) কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়।

প্রধান অতিথি উত্তীর্ণ সকল কর্মকর্তার প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এ কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ এ ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাসস