রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৭২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, সাতটি ট্রাক, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, চারটি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৯ টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, পাঁচটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, আটটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি, ২৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ১২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩টি গাড়ি ডাম্পিং ও ২১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



