সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, গণ-আন্দোলনের স্মৃতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতার মধ্যেই সম্পন্ন নির্বাচন। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে শপথ পাঠ অনুষ্ঠান। সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিতদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে দুপুর ১২টার কিছু পরে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের এমপিরা।

নয়া দিগন্ত অনলাইন

Updates


Published At : Tuesday February 17 2026, 10:54

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথগ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান এবং প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসনে বসেন তারেক রহমান।


Published At : Tuesday February 17 2026, 10:38

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।


Published At : Tuesday February 17 2026, 10:20

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হেসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ১২ মিনিটে তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

sapath1
sapath2

Published At : Tuesday February 17 2026, 10:15

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সবাই ভীড় করেছেন।


Published At : Tuesday February 17 2026, 09:58

বিএনপি বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী : মির্জা ফখরুল

আজ সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে জামায়াত ইসলামী, এনসিপি ও অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

দুপুর ১২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সংসদই হবে দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তারা বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী।


Published At : Tuesday February 17 2026, 09:41

মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুসজ্জিত মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সারিবদ্ধ টেবিল, সাদা কাপড়ে মোড়ানো চেয়ার এবং পর্যাপ্ত মাইক্রোফোন স্থাপন করে আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।


Published At : Tuesday February 17 2026, 08:31

বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা

বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা

শপথ ‍নিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে। ক্ষমতাসীন বিএনপি সরকার মন্ত্রিসভায় ৪৯ জন ডাক পেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রীদের মধ্যে যারা থাকছেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো: আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম (স্বপর), শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন যারা

প্রতিমন্ত্রী হলেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)।


Published At : Tuesday February 17 2026, 08:28

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। খলিলুর রহমানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


Published At : Tuesday February 17 2026, 07:46

প্রতিমন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন।

আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিলেন নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।


Published At : Tuesday February 17 2026, 07:44

দু’টি শপথই নিলেন এনসিপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিতরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এমপি হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষেদের সদস্য হিসেবেও শপথ নেন এনসিপির নির্বাচিতরা।


Published At : Tuesday February 17 2026, 07:21

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সাথে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন। কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন।


Published At : Tuesday February 17 2026, 07:17

দু’টি শপথই নিলেন জামায়াতের এমপিরা

দু’টি শপথই নিলেন জামায়াতের এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিতরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার কিছু পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এমপি হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষেদের সদস্য হিসেবেও শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিতরা।


Published At : Tuesday February 17 2026, 07:16

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না।


Published At : Tuesday February 17 2026, 07:14

সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শুরু হয়। এতে দেশ-বিদেশের আমন্ত্রিত হাজারও অতিথি উপস্থিত রয়েছেন।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিতদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিন সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।


Published At : Tuesday February 17 2026, 07:13

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার ব্যাখ্যা দিলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হচ্ছে আজ। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।


Published At : Tuesday February 17 2026, 07:09

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের আমন্ত্রিত হাজারও অতিথি উপস্থিত রয়েছেন।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিতদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।