মির্জা ফখরুলকে অলি আহমদের অভিনন্দন

‘আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

নয়া দিগন্ত অনলাইন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ |সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ বাসস