দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে।

অনলাইন প্রতিবেদক

Location :

Dhaka
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

নিয়মনীতি থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।’

তিনি জানান, দল অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবে বিএনপি।

দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস চালুর খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাদের অফিস খোলার কথা নয়।’

এ সময় ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।