জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে চিফ হুইপের শোক

চিফ হুইপ মো: নূরুল ইসলাম মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নয়া দিগন্ত অনলাইন
চিফ হুইপ মো: নূরুল ইসলাম
চিফ হুইপ মো: নূরুল ইসলাম |সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় দিলারা হাফিজ এর মৃত্যুতে চিফ হুইপ গভীর শোক প্রকাশ প্রকাশ করেন।

তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দিলারা হাফিজের লাশ রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। বাসস