বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই ২০২৫।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫০/সমমান)।
মঙ্গলবার (২২ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবেদনের বিস্তারিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd-এ পাওয়া যাবে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাসস



