শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল

‘এখন আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষামন্ত্রীর সাথে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সাথে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ |সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সিয়ং ইউজি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) মন্ত্রণালয়ের অফিসকক্ষে মন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র‌্যাংকিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরো উপরে যেতে চাই। এখন আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

সিয়ং ইউজি বলেন, ‘আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধিদলটি মন্ত্রীকে আশ্বাস দেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস