মালদ্বীপে আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মো: কামরুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ গ্রহণ করছেন মো: কামরুল ইসলাম।
‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ গ্রহণ করছেন মো: কামরুল ইসলাম।

‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো: কামরুল ইসলাম।

শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মো: কামরুল ইসলাম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রাণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রাণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি