রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ২২৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বুধবার (৪ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, চারটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে আটটি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ৪০ টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১০২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে পাঁচটি বাস, আটটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে নয়টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৭৪টি গাড়ি ডাম্পিং ও ২৭১টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস



