আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাস সরবরাহ বন্ধ |ইন্টারনেট

ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এমনটা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল বুধবার এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।