সৌদিতে হজে গিয়ে আরো ৩ বাংলাদেশীর মৃত্যু

বুলেটিনে জানানো হয়, নিহতরা হলেন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের মো: আফরান আলী, কাজীপুর, সিরাজগঞ্জের মো: আবদুর রহমান এবং রায়পুরা, নরসিংদীর মো: হারুন-উর রশীদ। তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
সৌদিতে হজে গিয়ে আরো ৩ বাংলাদেশীর মৃত্যু
সৌদিতে হজে গিয়ে আরো ৩ বাংলাদেশীর মৃত্যু |সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মক্কায় আরো তিনজন বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৩০ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং নয়জন নারী।

মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, নিহতরা হলেন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের মো: আফরান আলী, কাজীপুর, সিরাজগঞ্জের মো: আবদুর রহমান এবং রায়পুরা, নরসিংদীর মো: হারুন-উর রশীদ। তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।