সরকারি চাকরিজীবীরা আজ থেকে তিন দিন ছুটি কাটাবেন। তবে এ ছুটি পাবেন না সরকারি-বেসরকারি জরুরি পরিষেবাতে কর্মরতরা।
আজ শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সাথে যোগ হচ্ছে আগামী রোববারের আশুরার ছুটি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রোববার পালিত হবে পবিত্র আশুরা। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগের দুই দিন- আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে আজ থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।
এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।
উল্লেখ্য, গত জুন মাসে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর এইটিই হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি।



