ভিপি নুরের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে ভিপি নুরের শারীরিক খোঁজ-খবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

নয়া দিগন্ত অনলাইন
ভিপি নুরের খোঁজ নিয়ে ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ভিপি নুরের খোঁজ নিয়ে ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের |সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজ-খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে ভিপি নুরের শারীরিক খোঁজ-খবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

পরে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে থাকা আওয়ামী দোসরদের হামলায় ভিপি নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা: এস এম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি